Sylhet Today 24 PRINT

লায়ন্স ক্লাব সিলেটের সেবা মাসের দশম দিন পালিত

সিলেটটুডে ডেস্ক |  ১০ অক্টোবর, ২০১৭

লায়ন্স ক্লাব অব সিলেটের ‘অক্টোবর সেবা মাস-২০১৭’ এর দশম দিনের বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। দিনব্যাপী এসব কর্মসূচীর মধ্যে ছিলো বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ডেন্টাল ক্যাম্প, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ।

মঙ্গলবার (১০ অক্টোবর) নগরীর আম্বরখানা দর্শন দেউড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফ্রি ডেন্টাল চিকিৎসা দেওয়া হয়। এছাড়া একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়। তাছাড়া ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণও করা হয়েছে।

লায়ন্স ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ এমএ কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স শিশু হাসপাতালের চেয়ারম্যান লায়ন জহির বখত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স শিশু হাসপাতালের সেক্রেটারি লায়ন ইমরান আহমদ, লায়ন্স ক্লাব অব সিলেটের অক্টোবর সেবা মাস-২০১৭ এর চেয়ারম্যান লায়ন আব্দুল হামিদ, জয়েন্ট ট্রেজারার লায়ন হুমাযুন কবীর, লায়ন মুছাব্বির মোহাম্মদ মুসা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজল আহমদ, সহ-সভাপতি আতিক রাফী, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল মালিক, সহকারি শিক্ষক হিমানী দাস, সীমা ধর, লক্ষী রাণী দাস, সৈয়দা রোজিনা আক্তার, মনিকা দাস, মোছা. হাফছা আক্তার, সাবিহা আক্তার, ফাহমিদা সুলতানা, নাসরিন নাহার, আলপনা বেগম ও অফিস সহায়ক সুমন আহমদ।

অনুষ্ঠান পরিচালনা করেন লায়ন্স ক্লাব অব সিলেটের সেক্রেটারি লায়ন ডা. সোলাইমান আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.