সিলেটটুডে ডেস্ক | ১০ অক্টোবর, ২০১৭
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা দায়েরের প্রতিবাদে সিলেট মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) সিলেট নগরীর জিন্দাবাজারে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর যুবদল নেতা ও সাবেক মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবৈধ সরকার ক্ষমতার নেশায় উন্মাদের মতো আচরণ শুরু করেছে। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দিশেহারা হয়ে তারা এখন বাংলাদেশের সবচেয়ে বেশিবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের পাঁয়তারা করছে। খালেদা জিয়াকে গ্রেপ্তার করে অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার অপচেষ্টা কখনোই সফল হবে না।
তিনি আরো বলেন, অবৈধ সরকার রাষ্ট্রের সকল স্তরকে ধ্বংস করে দিয়েছে। বিরোধীদলীয় নেতাকর্মীদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করছে। সময় থাকতে হত্যা, দমন-পীড়ন বন্ধ করুন। স্বৈরাচারী আচরণ ছেড়ে গণতান্ত্রিক আচরণের সাথে নিজেদের মানানোর চেষ্টা করুন।
সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, দেশনেত্রীকে গ্রেপ্তার করা হলে এর পরিণাম হবে ভয়াবহ, যা এ মুহূর্তে সরকার কল্পনাও করতে পারছে না।
মহানগর যুবদল নেতা শাহিবুর রহমান সুজানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুবদল নেতা ও সাবেক মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রশিদুল হাসান খালেদ, আক্তার আহমদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কবির উদ্দিন, সুহেল মাহমুদ, ডিএইচ খান মিশু, বি.পি দেব শুভ, জাহেদ আহমদ, ১৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক রুমান আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এম এ মতিন, ওলি চৌধুরী, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জামিল আহমদ, মাহফুজ হাসান, লুৎফুর রহমান, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, কয়েছ আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জিএম সেলিম চৌধুরী, কামরুল হাসান, মঈন উদ্দিন আহমদ, আব্দুল হাসিব, জুনেদ আহমদ, মঈন খান, ছাঈদ খান, নকিব খান, সাহেদ আহমদ, বেলাল আহমদ, রুবেল ইসলাম, রণি চৌধুরী, আব্দুল বাছিত, শেখ সোহান, রাজন আচার্য্য, কবির আহমদ, দুলাল আহমদ, আব্দুল মান্নান মনা, সঈদুর রহমান, হোসেন মুরাদ, বুলবুল সারওয়ার, তোফায়েল আহমদ, আল আমিন, সৈয়দ সামি, জুয়েল আহমদ নিপু, সামাদ আহমদ, ফয়জুর রহমান, এমএ সামাদ প্রমুখ।