Sylhet Today 24 PRINT

রোটারেক্ট ক্লাব অব নিউইয়র্ক কুইন্সের অভিষেক এবং চার্টার সেলিব্রেশন অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৭

রোটারেক্টররা সারা বিশ্বে কাজ করছে সমাজ এবং কমিউনিটির কল্যাণে। সেবার মাধ্যমে বন্ধুত্ব এই স্লোগানকে লালন করে তারা সময়কে কাজে লাগাচ্ছে নিজেদের কল্যাণে, দেশের কল্যাণে।

মঙ্গলবার (১০ অক্টোবর) নিউইয়র্কের এলমাস্ট হসপিটাল কনফারেন্স রুমে রোটারি আন্তর্জাতিক জেলা ৭২৫৫ ইউএসএ এর সাবেক গভর্নর রোটারিয়ান পিপি রোবি ডোনো রোটারেক্ট ক্লাব অব নিউইয়র্ক কুইন্সের প্রথম অভিষেক অনুষ্ঠান এবং চার্টার সেলিব্রেশন “এডভান্স ১৭” অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি আরো বলেন, রোটারেক্টররা আগামীর দেশ নায়ক । এখান থেকেই গড়ে উঠবে আগামীর যোগ্য নেতৃত্ব। তাই নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থেকে রোটারেক্টরদের উচিত মানবতার কল্যাণে কাজ করা।

প্রোগ্রাম চেয়ারম্যান রোটারেক্টর ইমতিয়াজ রিফাত এবং প্রোগ্রাম সেক্রেটারি রোটারেক্টর দেওয়ান মেহরাব চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারেক্টর সেরকওম সারওয়াত।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রোটারি ক্লাব অব ব্রংকসের পাস্ট প্রেসিডেন্ট, বিশিষ্ট আইনজীবী রোটারিয়ান মোহাম্মদ এন মজুমদার পিএইচএফ।

তিনি তার রোটারেক্ট ক্লাব অব নিউইয়র্ক কুইন্সের সকল সদস্য, কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, রোটারিয়ান আর রোটারেক্টররা হলো কমিউনিটির যোগ্য নেতৃত্ব তৈরির একটি অন্যতম প্লাটফরম। এখানে নেতৃত্বের চর্চা হয়। গণতন্ত্রের চর্চা হয়। কমিউনিটির কল্যাণের চিন্তা করা হয়।

তিনি রোটারেক্ট ক্লাব অব নিউইয়র্ক কুইন্সের উত্তরোত্তর সফলতা কামনা করে ক্লাবের সকল কার্যক্রমে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রোটারি ক্লাব অব জ্যাকসন হাইটস এনওয়াই এর সাবেক সভাপতি এবং রোটারেক্ট ক্লাব অব নিউইয়র্ক কুইন্সের আরসিসি রোটারিয়ান পিপি হেনরি হারনানন্দেজ, রোটারিয়ান হুগো লেন, বিশিষ্ট সাংবাদিক এবং টিভি উপস্থাপক সাখাওয়াত হোসেন সেলিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি রোটারেক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান মাহফুজ আদনান। রোটারেক্ট প্রত্যয় পাঠ করেন. রোটারেক্টর তানজিম রায়হান। বক্তব্য রাখেন, রোটারেক্টর শাওন রহমান, রোটারেক্টর সাব্বির আহমদ, রোটারেক্টর আরাফাত হোসাইন, রোটারেক্টর মাহবুব কোরেশি, রোটারেক্টর নুরুল হক কানন, রোটারেক্টর এমদাদুল রাজ্জাকী প্রমুখ।

এদিকে রোটারেক্ট ক্লাব অব নিউইয়র্ক কুইন্সের প্রথম অভিষেক অনুষ্ঠান এবং চার্টার সেলিব্রেশন “এডভান্স ১৭” অনুষ্ঠানের সফলতা কামনা করে শুভেচ্ছা দিয়েছেন, বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ লুৎফুর রহমান চৌধুরী হেলাল, রোটারি ক্লাব অব সিলেট মিডটাইনের পাস্ট প্রেসিডেন্ট প্রফেসর আমিনুল হক চুন্নু, রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির পাস্ট প্রেসিডেন্ট এডভোকেট শেখ মকলু মিয়া, রোটারেক্ট ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ডিস্ট্রিক্ট রোটারেক্ট রিপ্রেজেনটেটিভ রোটারেক্টর পিপি জিয়া উদ্দিন হায়দার শাকিল, রোটারেক্ট ক্লাব অব সিলেট গ্রিণ বাডসের চার্টার প্রেসিডেন্ট রোটারেক্টর আবদুল হাকিম, রোটারেক্ট ক্লাব অব সিলেট লিডিং ইউনিভার্সিটির পাস্ট প্রেসিডেন্ট রোটারেক্টর উমর ফারুক সামি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.