Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে সিলেট জেলা পরিষদ চেয়ারম্যানকে মুক্তিযোদ্ধা সংসদের সংবর্ধনা

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৭

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. লুৎফুর রহমানকে সংবর্ধনা প্রধান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের আয়োজনে গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা অফিসে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সফিকুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নায়েক আব্দুল মুহিতের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সিলেট জেলার সাংগঠনিক কমান্ডার তোতা মিয়া, ডেপুটি কমান্ডার আব্দুল আহাদ, সাবেক উপজেলা কমান্ডার আসমান উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সাবেক কমান্ডার আব্দুল মুতলিব, পৌর কমান্ডার হানিফ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, নম্রকান্ত দাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা সন্তান কমান্ডের সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবলু, পৌর সন্তান কমান্ডের সভাপতি মনজিল আহমদ, উপজেলার সন্তান কমান্ডের সদস্য আরাফাত হোসেন সোহাগ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.