Sylhet Today 24 PRINT

ফটো সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নিন্দা

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৭

দৈনিক মানবজমিন পত্রিকার ফটো সাংবাদিক নাসির উদ্দিন ও জনকণ্ঠের জীবন ঘোষ লাঞ্ছনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
 
বৃহস্পতিবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ‘বিপিজেএ’ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক শংকর দাস এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পুলিশ সার্জেন্টের অসৌজন্যমূলক আচরণ সমগ্র বাংলাদেশের ফটো সাংবাদিকদের ক্ষুব্ধ করেছে। যে আচরণ একজন সুন্থ মস্তিষ্কের মানুষের কাছ থেকে আশা করা যায় না। যদি অবিলম্বে নাসির উদ্দিন ও জীবন ঘোষের সাথে অশুভ আচরণকারী সার্জেন্টের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ না করা হয় আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.