Sylhet Today 24 PRINT

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০১৭

বিএনপির চেয়ারপার্সন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা দায়েরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছে।

শনিবার (১৪ অক্টোবর) মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে নগরী জিন্দাবাজার প্রদক্ষিণ করে বারুতখানা পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন পান্না, সহ-সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, জেলা ছাত্রদলের সদস্য জহুরুল ইসলাম রাসেল, সৈয়দ রুবেল আহমদ, জসিম উদ্দিন, শেখ নজরুল ইসলাম, পল্লব রায়, সাঈদুর রহমান, পান্না ঘোষ, সৈয়দ মোস্তাফা কামরুল, আশরাফুল আলম আহাদ, একরাম হোসেন, ইমদাদুল হক ইমু, আবুল কাশেম, মো. সুহেল, সায়ন্তন দেব রায়, মো. জাহাঙ্গীর আলম, তুষার সমাজপতি, সৈয়দ মেহরান, সাঈম আহমদ, কাওসার আহমদ, মোস্তাফা কামাল শাহিন, আব্দুল গফুর, মনসুর আহমদ, ফাহিম রেজা প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর থেকে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার না করা হলে অবৈধ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল দেশব্যাপী রাজপথে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.