Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে সিলেটে যুবদলের বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০১৭

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দায়েরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদল নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছে।

শনিবার (১৪ অক্টোবর) মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে নগরীর বারুতখানা পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুস শুকুর’র পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদিকুর রহমান সাদিক, প্রচার সম্পাদক আলী আহমদ হিরা, ক্রীড়া সম্পাদক সুলতান আহমদ বাবু, যোগাযোগ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আলাই, সমাজ কল্যাণ সম্পাদক নাজমুল হোসেন রিপন, বিমান বন্দর থানা শাখার আহবায়ক দিলোয়ার হোসেন দিলু মেম্বার, মহানগর যুবদল নেতা মনতাজ হোসেন মুন্না, মুনির মুন্সি, আমির হোসেন হাজারী, রহিম বক্স, খলিলুর রহমান, রাশেদুল ইসলাম রানা, আলী আহমদ, মিছবাহ উদ্দিন, সেলিম আহমদ, কাওসার আহমদ নামর, বাবুল মিয়া, আঙ্গুর আলম, আফতাব আলী, মাহবুব আলম, নুরুল হোসেন সুজন, মিলন তালুকদার, জয়নাল আহমদ, আব্দুল আহাদ, কামরুল ইসলাম, সাদ্দাম হোসেন, নাহিন আহমদ, রিপন আহমদ, রাজন, সুজন, নাঈম, মাসুদ, আরিফুল ইসলাম, সাগর, তুহিন, আব্দুস সামাদ, মোজাম্মেল প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইকবাল বাহার চৌধুরীর বলেন, অবিলম্বে বাংলাদেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার উপর থেকে সকল ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার না করা হলে স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদল রাজপথে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.