সিলেটটুডে ডেস্ক | ১৪ অক্টোবর, ২০১৭
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সিলেট জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুরমা মার্কেট পয়েন্টে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, সহ-সভাপতি জয়নাল আহমদ, মিফতা উল কবির মিফতা, সদরুল আহমদ, তছির আলী, অর্কণ ঘোষ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন কুমার দাস নান্টু, আমিনুল ইসলাম সাজু, মনজ দেব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল খালিক মিল্টন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক টিটন মল্লিক, মহানগর ছাত্রদল নেতা ইনতেজার আলী, সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুল বাশার, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ সোহেল, সিলেট ল কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইয়ামিন চৌধুরী, ছাত্রদল নেতা জাকারিয়া আহমদ, শেখ শাহান তালুকদার, সুজন খান, ইমরুল ইসলাম সেতু, আবুল হোসেন, আব্দুস সালাম, এ এইচ মিজান, আল আমিন।
জেলা ছাত্রদলের সম্পাদক রাহাত চৌধুরী মুন্না বলেন, বর্তমান অবৈধ শেখ হাসিনার সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একের পর এক মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে চলেছে।
তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিলসহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যতাহয় সিলেট জেলা ছাত্রদল এর দাঁত ভাঙ্গা জবাব দেবে।