সিলেটটুডে ডেস্ক | ১৪ অক্টোবর, ২০১৭
শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সিলেট সদর উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. আব্দুল মালিকের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক আব্দুর রহমান খোরাসানীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সিলেট জেলা শাখার সভাপতি জনাব মো. জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক ও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাজু সরকার, জেলা সাধারণ সম্পাদক জ্যোতিষ মজুমদার, সহ-সভাপতি বদিউল আলম, মো. আনোয়ারুল হক, সহ-সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল মতিন, মো. আব্দুল বাছিত ও নুরুল হক।
সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন মাওলানা জাকারিয়া। স্বাগত বক্তব্য রাখেন টুকের বাজার রাশিদিয়া দাখিল মাদরাসার সুপার মুয়ীনুল ইসলাম। শতাধিক শিক্ষকের উপস্থিতিতে উক্ত সভায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং এ লক্ষ্যে ১৯ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশে যোগদানের অঙ্গীকার করেন।
সভায় সর্বসম্মতিক্রমে জহিরিয়া এম. ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনকে সভাপতি এবং হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাশেন্দ্র নারায়ন তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুয়ীনুল ইসলাম, সহ-সভাপতি বেগম নুরুন্নাহার, মাও. আব্দুস সোবহান, আবুল কয়েস তালুকদার, মাও. হাফিজ উদ্দিন, মো. ফয়জুর রহমান, মাও. হাবিবুর রহমান, মেঘলাল বৈদ্য, যুগ্ম সাধারণ সম্পাদক শাবাজ মিয়া, হারুনুর রশিদ, রিপন চক্রবর্তী, সিনিয়র সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মোখতার হোসেন, সিদ্দিকুর রহমান, আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল বাশার, ধর্ম সম্পাদক মাও. আলতাফুর রহমান, অফিস সম্পাদক দীন মুহাম্মদ, ক্রীড়া সম্পাদক জগদীশ দাস, প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ,তথ্য ও যোগাযোগ সম্পাদক এহসানুল হক, আবু বকর সিদ্দিক, সাহিত্য সম্পাদক মাশহুদ আহমদ, আন্তর্জাতিক সম্পাদক নুরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক হুসাইন আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রেজাউল করিম, সমাজকল্যাণ সম্পাদক মায়েন উদ্দিন, শিক্ষা সম্পাদক আমির হামজা জিয়া, পাঠাগার সম্পাদক দেলোয়ার হোসেন, কর্মচারী বিষয়ক সম্পাদক আ. সামাদ ভুইয়া, সদস্য আব্দুর রহমান খোরাসানী, এ ইচ এম বাছিত, উসমান গণি, সৈয়দ ফয়জুল ইসলাম, ফারুক আহমদ, মিনহাজুল আবেদীন, মকসুদ আহমদ,ও আব্দুল মান্নান।