Sylhet Today 24 PRINT

সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৭

সদস্য হতে আগ্রহী প্রার্থীদের নিয়ে অবহিতকরণ সভা করেছে সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমি।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে আম্বরখানাস্থ হোটেল পলাশে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদর উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় একাডেমির অগ্রগতি ও পরিকল্পনা তুলে ধরা হয়।

সদর উপজেলা স্পোর্টস একাডেমির আহ্বায়ক ইকবাল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ওলিউর রহমানের পরিচালনায় সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে ২৫ অক্টোবরের মধ্যে সদস্য হতে আবেদন করা প্রার্থীরা নির্দিষ্ট ফি জমা দিয়ে সদস্যপদ নিশ্চিত করবেন, শীঘ্রই একাডেমির ভর্তি কার্যক্রম শুরু করা এবং ঐতিহ্যবাহী সদর উপজেলাধীন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেটকে (বিপিএল) স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় একাডেমির উন্নয়ন, অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন টুকেরবাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের সভাপতি আব্দুস সালাম, আল মামুন শাহিন, সাংবাদিক এম রহমান ফারুক, মিজানুর রহমান, ওয়াহিদ উদ্দিন মাছুম, তোফায়েল আহমদ, সাংবাদিক ইদ্রিস আলী, ফয়েজ আহমদ, আব্দুল বাছিত, দিলোয়ার হোসেন, সাজ্জাদ মিয়া, জাম্মান আহমদ।

আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন দিলোয়ার হোসেন জয়, আব্দুল কাদির, জিয়াউল হক জিয়া, জুবায়ের আহমদ, মিজানুর রহমান রুমন, মাসুম আহমদ, আব্দুর রব।

এ সময় উপস্থিত ছিলেন একাডেমির আহ্বায়ক কমিটির সদস্য ও টুকেরবাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হোসেন, নুরুল আমিন, জাহাঙ্গীর আলম, বাদশা মিয়া, আলী আহমদ, আব্দুল করিম বাচ্চু, আশিকুর রহমান, ইকবাল উদ্দিন, জুনেদ আহমদ, মহসীন তালুকদার, সাংস্কৃতিক কর্মী আবু বকর আল আমিন, হাফিজুর রহমান, এমরান হোসেইন ইমন, শিপন আহমদ, আব্দুস সাত্তার, মুহিবুর রহমান, আহমেদ এমরান তারেক, আশরাফুল ইসলাম, আনোয়ার হোসাইন রাজু, গোলাম আজম জয়, আব্দুল বাসির প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.