Sylhet Today 24 PRINT

লাক্কাতুরা চা বাগানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে মালনীছড়া চা-বাগান

সিলেটটুডে ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৭

‘এক্সেলসিয়র সিলেট হোটেল এন্ড রিসোর্ট টি-গার্ডেনস্ ফুটবল লীগের ১ম সেমিফাইনালে মালনীছড়া চা বাগান ২-১ গোলে লাক্কাতুরা চা বাগানকে পরাজিত করে ফাইনালে উঠেছে।

রোববার (১৫ অক্টোবর) লন্ডন টাইগার্স এর ব্যবস্থাপনায় ও এক্সেলসিয়র সিলেট হোটেল এন্ড রিসোর্ট এর পৃষ্ঠপোষকতায় শাহী ঈদগাহস্থ দলদলি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন মালনীছড়া চা বাগান ফুটবল দলের খেলোয়াড় সানু।  ম্যান অব দ্যা ম্যাচ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মালিক রাজা ও লন্ডন টাইগার্স, বাংলাদেশ এর কো-অর্ডিনেটর মো. সিরাজ উদ্দিন, মেম্বার আবুল কাসেম চৌধুরী খালেদ।

প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য সর্বস্তরের দর্শকবৃন্দের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন লন্ডন টাইগার্স, বাংলাদেশ এর কো-অর্ডিনেটর মো. সিরাজ উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.