Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর আওয়ামী লীগের জরুরী বর্ধিত সভা মঙ্গলবার

সিলেটটুডে ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০১৭

বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগর শাখার এক জরুরী বর্ধিত সভা মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর তালতলাস্থ গুলশান সেন্টারে অনুষ্ঠিত হবে।

এ সভায় সিলেট মহানগর আওয়ামীলীগের কার্যকরি কমিটির সকল সদস্য, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি- সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি- সাধারণ সম্পাদকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.