Sylhet Today 24 PRINT

নিরাপদ সড়ক চাই সিলেটের উদ্যোগে সচেতনতামূলক ভিডিও প্রদর্শন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ অক্টোবর, ২০১৭

সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলার মাসব্যাপী সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ, ভিডিও প্রদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

১৭ অক্টোবর (মঙ্গলবার) নগরীর সুবিদবাজার বনখলাপাড়াস্থ হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজে সচেতনতামূলক প্রশিক্ষণ, ভিডিওচিত্র ও লিফলেট বিতরণ করা হয়।

নিসচা সিলেটের সভাপতি এম. বাবর লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোঃ লোকমান আলীর পরিচালনায় অন্যান্যর মধ্যে অংশ নেন নিসচা উপদেষ্টা সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, পুলিশ ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিব, নিসচা উপদেষ্টা জহিরুল ইসলাম মিশু, সাবেক সভাপতি নজরুল ইসলাম, হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিলা দেবী সহ অন্যান্য অতিথিরা।

জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালা, ভিডিওচিত্র ও লিফলেট বিতরণে শিক্ষক, অভিভাবক সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.