Sylhet Today 24 PRINT

বাংলাদেশ গ্রন্থাগার সমিতির নির্বাচনী মতবিনিময় সভা বৃহস্পতিবার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০১৭

বাংলাদেশ গ্রন্থাগার সমিতির নির্বাচনকে সামনে রেখে সিলেটে আসছেন প্রফেসর ড. নাসির উদ্দিন মিতুল, ওহিদুজ্জামান লিটন ও মহি উদ্দিন হাওলাদার প্যানেলের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট এমসি কলেজের শিক্ষক মিলনায়তনে গ্রন্থাগার পেশাজীবীদের সাথে নির্বাচনী মতবিনিময় করবেন তারা।

সভায় উপস্থিত থাকবেন প্যানেলের সভাপতি প্রার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. নাসির উদ্দিন মিতুল, মহাসচিব প্রার্থী বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রন্থাগারিক ওহিদুজ্জামান লিটন, কোষাধ্যক্ষ প্রার্থী বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মহি উদ্দিন হাওলাদার, সমিতির বর্তমান মহাসচিব ও ব্যানবেইসের গ্রন্থাগারিক ড. মিজানুর রহমান, ইলিমের অধ্যক্ষ শামসুজ্জামান প্রমুখ।

সভায় গ্রন্থাগার ও তথ্য পেশাজীবীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেটের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বাংলাদেশে গ্রন্থাগার সমিতির নির্বাচন (২০১৮-২০) ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.