Sylhet Today 24 PRINT

জালালাবাদ ক্লাবকে ১ উইকেটে হারিয়েছে পাইওনিয়ার্স গ্রীণ ক্লাব

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০১৭

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও মাহা’র পৃষ্ঠপোষকতায় মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের আজকের (১৮ অক্টোবর) খেলায় শেখঘাট পাইওনিয়ার্স গ্রীণ ক্লাব ১ উইকেটে জালালাবাদ ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়।

শেখঘাট পাইওনিয়ার্স গ্রীণ ক্লাব টসে জিতে জালালাবাদ ক্লাবকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। জালালাবাদ ক্লাব ব্যাট করতে নেমে ৩৫.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে। দলের পক্ষে অনিক ২৮ রান ও কামরান ১৫ রান সংগ্রহ করে। শেখঘাট পাইওনিয়ার্স গ্রীণ ক্লাবের পক্ষে সুজন ৭ উইকেট লাভ করে।

জবাবে শেখঘাট পাইওনিয়ার্স গ্রীণ ক্লাব ৩১.৩ ওভারে ৯ উইকেটে ৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সজল ২৮ রান ও সুজন ১৬ রান সংগ্রহ করে এবং জালালাবাদ ক্লাবের পক্ষে এমদাদ ৪ উইকেট ও হুমায়ূন ২ উইকেট লাভ করেন।

ম্যাচে ম্যান অব দ্যা ম্যান মনোনীত হন শেখঘাট পাইওনিয়ার্স গ্রীণ ক্লাবের খেলোয়াড় সুজন (৭ উইকেট)। ম্যান অব দ্যা ম্যাচ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রিকেট দলের ম্যানেজার ও সাবেক ক্রিকেটার খালেদ হোসেন দুলাল দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক ইউসুফ কবীর তুহিন।

আগামী কালকের খেলায় (১৯ অক্টোবর) মুখোমুখি হবে ইয়ং ভিক্টর ক্লাব বনাম ব্লু নবাগত ক্রীড়া সংস্থা।

প্রতিদিন সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য সিলেটের ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম এবং দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি ইশতিয়াক আহমদ সিদ্দিকী ও সম্পাদক ইউসুফ কবীর তুহিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.