Sylhet Today 24 PRINT

ব্লু নবাগত ক্রীড়া সংস্থাকে ১৪৭ রানে হারিয়েছে ইয়ং ভিক্টর ক্লাব

সিলেটটুডে ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৭

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও মাহা’র পৃষ্ঠপোষকতায় ‘‘মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০১৬-২০১৭’’ এর আজকের (১৯ অক্টোবর) খেলায় ইয়ং ভিক্টর ক্লাব ১৪৭ রানে ব্লু নবাগত ক্রীড়া সংস্থাকে হারিয়ে বিজয়ী হয়।

বৈরি আবহাওয়ার কারণে খেলা শুরু হতে দেরী হওয়ায় এবং কার্টেল ওভারে ৩৫ ওভারের খেলা অনুষ্ঠিত হয়। ইয়ং ভিক্টর ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৩৫ ওভাবে ৯ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাদেক ৭২ রান ও রুমন অপরাজিত ২৩ রান সংগ্রহ করে এবং ব্লু নবাগত ক্রীড়া সংস্থা এর পক্ষে তামিদ ৩ উইকেট ও জালাল ২ উইকেট লাভ করে।

জবাবে ব্লু নবাগত ক্রীড়া সংস্থা ২০.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাব্বি ১৪ রান ও সফি ১০ রান সংগ্রহ করে এবং ইয়ং ভিক্টর ক্লাবের পক্ষে তাহিন ৩ উইকেট ও সাদেক এবং আমিনুল ২টি করে উইকেট লাভ করেন।

ম্যাচে ম্যান অব দ্যা ম্যান মনোনীত হন ইয়ং ভিক্টর ক্লাবের খেলোয়াড় সাদেক (৭২ রান ২ উইকেট)। ম্যান অব দ্যা ম্যাচ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও আম্পায়ার সাদিকুর রহমান সাকি ও আম্পায়ার তানজিল শাহরিয়ার অলি।

আসন্ন বিপিএল ক্রিকেট ২০১৭ উপলক্ষে সিলেট জেলা স্টেডিয়াম মাঠ পরিচর্যা ও অনুশীলন এর জন্য ২০ অক্টোবর থেকে ৮ নভেম্বর ২০১৭ পর্যন্ত মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০১৬-২০১৭ এর খেলাসমূহ বন্ধ থাকবে। ৯ নভেম্বর থেকে যথারীতি বডিলি শিফট অনুসারে খেলা অনুষ্ঠিত হবে। অনাকাঙ্ক্ষিত সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.