Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ইমাম সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৭

সিলেটের গোয়াইনঘাটে ইমাম সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় গোয়াইনঘাট প্রেসক্লাব সম্মেলন কক্ষে এই সম্মেলনের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।

মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ ও মাওলানা সালেহ আহমদের যৌথ পরিচালনায় মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল।

প্রধান বক্তার বক্তব্য রাখেন ইমাম সমিতির সিলেট জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দিন। বক্তব্য রাখেন ইমাম সমিতির সিলেটের সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বেলা ২টায় অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। মোট ৪৫ জন ভোটারের ভোটে সভাপতি নির্বাচিত হন মাওলানা আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ এবং সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ নির্বাচিত হন। এছাড়া কমিটির অন্যান্য ১৬টি পদে ৬ জন নির্বাহী সদস্য সহ মোট ১৯ সদস্যের কমিটি নির্বাচিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.