Sylhet Today 24 PRINT

জেলা যুবলীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৩ অক্টোবর, ২০১৭

যুবলীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরানের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দক্ষিন সুরমা উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম যুগ্ম আহবায়ক মোসাদ্দেক হোসেন মোসা, আসিক আলী সদস্য সুহেল আহমদ কর্নেল, শাহাব উদ্দিন শাহিন, হোসেন মিনহাজ, ছাদিক আহমদ মেম্বার, হেলাল আহমদ, ছালিক আহমদ, বেলায়েত হোসেন, মনছুর আহমদ চৌধুরী, আলাউদ্দিন আহমদ, হোসেন আহমদ, ইকবাল হোসেন মিঠু, সফিক আহমদ, মকবুল হোসেন, লাহিন আহমদ, লিটন খাঁন, নিজাম আহমদ, নুরুল ইসলাম দারা, নন্দন চন্দ্র পাল এ দাবি জানান।
 
যৌথ বিবৃতিতে তারা বলেন, সাবেক ছাত্রনেতা, জেলা যুলীগের সাধারন সম্পাদক খন্দকার মহসিন কামরান একজন সৎ, পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব । তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দক্ষিন সুরমা তথা সিলেটের যুবলীগ নেতা-কর্মিদের মনে আঘাত করেছে।   তাই অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক, অন্যথায় দক্ষিন সুরমা যুবলীগ দুর্বার আন্দেলনের ডাক দিতে বাধ্য হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.