Sylhet Today 24 PRINT

অভিমত সম্পাদনা পর্ষদের সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ অক্টোবর, ২০১৭

লন্ডন-সিলেটের যৌথ প্রকাশনা সাহিত্য-সংস্কৃতির সৃজনশীল ত্রৈমাসিক পত্রিকা অভিমত সম্পাদনা পর্ষদের এক বিশেষ সভা ২৪ অক্টোবর মঙ্গলবার অভিমত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অভিমত সম্পাদক মণ্ডলীর সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুুুষ্ঠিত সভায় উপদেষ্টা সম্পাদক, গবেষক শেখ ফজলে এলাহী, সম্পাদক অপূর্ব শর্মা, ব্যবস্থাপনা সম্পাদক জাবেদুর রশিদ উপস্থিত ছিলেন।

সভায় বিগত এক বছরের কার্যক্রম নিয়ে আলোচনার পাশাপাশি আগামী এক বছরের কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হয়। এছাড়াও অভিমত সম্মাননা প্রদান, প্রতিষ্ঠাবার্ষিকী পালন, সেমিনার আয়োজন এবং বিষয়ভিত্তিক সংখ্যা প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.