Sylhet Today 24 PRINT

বড়লেখা সিটি ক্লিনিকের উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ অক্টোবর, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় ‘বড়লেখা সিটি ক্লিনিক’ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন ক্লিনিকটির উদ্বোধন করেন।

এ উপলক্ষে ক্লিনিক প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লিনিকের পরিচালক বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

ক্লিনিকের পরিচালনা পর্ষদের সদস্য সাইফুর রহমান ও দীলিপ দের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হুইপ মো. শাহাব উদ্দিন এমপি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশানারা মিলি, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল মাহমুদ, বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকান্দ দাস নান্টু, রাহেনা বেগম হাছনা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহমদ হোসেন, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান ময়নুল হক, কমর উদ্দিন, বিদ্যুৎ কান্তি দাস, আজির উদ্দিন, নসিব আলী, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, ক্লিনিকের পরিচালনা পর্ষদের সদস্য সিরাজ উদ্দিন, হানিফ পারভেজ, রাজু কান্ত দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.