সিলেটটুডে ডেস্ক | ২৮ অক্টোবর, ২০১৭
সমাজতান্ত্রিক রুশ বিপ্লবের শত বর্ষ উপলক্ষ্যে নগরীতে মিছিল করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলা কমিটি। শনিবার দুপুরে এ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ছাত্র মৈত্রী কেন্দ্রীয় নেতা ও জেলার সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরীর নেতৃত্বে এ মিছিলে ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্র মৈত্রী আহ্বায়ক অপু তরফদার, সিলেট জেলা রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক সালেহ আহমেদ, দপ্তর সম্পাদক আল মামুন, স্কুল বিষয়ক সম্পাদক নুরুল আহমেদ, জেলা সদস্য ও কামাল বাজার শাখা আহ্বায়ক মারজান আহমেদ, জেলা সদস্য ও খাজাঞ্চী ইউপি আহ্বায়ক আলমগির মিয়া,সদস্য মাসুম আহমেদ, জেলা সদস্য ও রাগিব রাবেয়া ডিগ্রী কলেজ শাখা আহ্বায়ক মুহিবুর রহমান, যুগ্ম আহবায়ক এনামুল হক, জেলা সদস্য অপুর্ব সূত্র ধর, টিলাগড় শাখা আহবায়ক বিলাল আহমেদ, যুগ্ম আহবায়ক পিয়াস আহমেদ, দুলন দেবনাথ, প্রমুখ।