Sylhet Today 24 PRINT

‘লিডিং ইউনিভার্সিটি রিজিওনাল বিজনেস কুইজ কম্পিটিশন-২০১৭’ শুরু

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৮ অক্টোবর, ২০১৭

লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে সিলেট বিভাগের বাংলা এবং ইংরেজি মাধ্যমের ২৫ টির ও বেশি কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘লিডিং ইউনিভার্সিটি রিজিওনাল বিজনেস কুইজ কম্পিটিশন-২০১৭’ এর আয়োজন করেছে।

২৫ অক্টোবর ২০১৭ তারিখ থেকে ১২ নভেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত  এ কুইজ কম্পিটিশন চলবে।

উক্ত কুইজ কম্পিটিশনের প্রিলিমিনারী রাউন্ডে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স, এনালিটিক্যাল অ্যাবিলিটি, ইংরেজি ও বাংলা ল্যাংগুয়েজ এবং কালচার, ম্যাথম্যাটিকস, বিজনেস এবং ইকোনোমিকস বিষয় ভিত্তিক কনটেন্টস। কোয়ালিফাইং রাউন্ডে যোগ হবে পাজেল সমাধানসহ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স, আইসিটি, এগ্রিকালচারাল এবং ইন্ডাস্ট্রিয়াল নলেজ, মিডিয়া ইত্যাদি বিষয়।

এদিকে গ্র্যান্ড ফিনাল রাউন্ডে উপরোক্ত বিষয় ছাড়াও সাধারণ বিজ্ঞান এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত বিষয়ে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশ নিতে হবে।

উক্ত কুইজ কম্পিটিশনের প্রিলিমিনারী রাউন্ড নিজ নিজ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। কোয়ালিফাইং রাউন্ড লিডিং ইউনিভার্সিটির সুরমা টাওয়ার ক্যাম্পাসে এবং কম্পিটিশনের গ্র্যান্ড ফিনাল রাউন্ড রাগীবনগরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এ আগামী ১২ নভেম্বর ২০১৭ তারিখে অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.