Sylhet Today 24 PRINT

সিলেট স্পোর্টস সাপোটার্স এসোসিয়েশনের জার্সি ও লগো উন্মোচন

সিলেটটুডে ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০১৭

সিলেটের খেলাধুলা সমর্থন ও প্রচার-প্রচারণা করতে “উৎসাহে, উল্লাসে আমরা আছি খেলার সাথে” এই স্লোগানে যাত্রা শুরু করা সিলেট স্পোর্টস সাপোর্টারস এসোসিয়েশনের (অরেঞ্জ টাইগার্স) জার্সি ও লগো উন্মোচন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া ভবনের কনফারেন্স রুমে জার্সি ও লগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনটির সদস্যরা জানান, এবার বিপিএল ক্রিকেটের সব ম্যাচ তারা মাঠে বসে খেলা দেখবেন। উৎসাহ যোগাবেন সিলেট সিক্সার্সকে। তাঁরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টেস্ট ভেন্যুর মর্যাদা দেওয়ার দাবি জানান।

সংগঠনের নির্বাহী সদস্য মাহফুজ হামিদ ও মাকসুদ হকের সঞ্চালনায় ও উপদেষ্টা সাজলু লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য বিজিত চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কোচ মারুফ হাসান, সিলেট ক্রীড়া লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান, দৈনিক সিলেট সুরমার ক্রীড়া সাংবাদিক মান্না চৌধুরী, এসএনপিস্পোর্টস২৪ এর নির্বাহী সম্পাদক কাইয়ুম আল রনি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য তানজীল শাহরিয়ার অলি, মিফতাউল ইসলাম এলিন, মো: এসআই সাগর, জহির খান। সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মকসুদুর সিরাত, মাহমুদ রহমান, মাজহার শিহাব, আলফাজ রামিম, রিয়াজুল হাসান, টিপু খান, রুবেল আহমদ, জাহিদুল সোহান, মেহেদি লিমন, সাকিব, ইমন, সাইফ, সজল, শাহ নেওয়াজ, দিপু, দিপন, আসিফ, শাহনুর, মাসুদ, সরোয়ার, এম মোজাব্বির আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.