Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরের টেকই শাহ মাজারে সমুজের অনুদান

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৯ অক্টোবর, ২০১৭

সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মাহতাব উল হাসান সমুজ জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামে অবস্থিত‘টেকই শাহ মাজারে’ ১লক্ষ টাকার অনুদান দিয়েছেন।

শনিবার(২৮ অক্টোবর) বিকেলে মাজারের খাদেম ছমেদ আলী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চান্দ আলীর হাতে অনুদানের এ টাকা তুলে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ইকবাল হোসেন সাজাদ, তারা মিয়া, সাংবাদিক মো. মুন্না মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালেক মিয়া, কলকলিয়া বাজার বণিক সমিতির সভাপতি হারুন মিয়া, উপজেলা যুবলীগের সদস্য রাদেশ দেবনাথ, শাহ্ আলম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন লিলু, যুবলীগ নেতা শিপু, আব্দুস শহিদ প্রমুখ।

অনুদান তুলে দেওয়ার আগেই তিনি মাজার জিয়ারত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.