Sylhet Today 24 PRINT

সিলেট জেলা বিএনপির সম্পাদক আলী আহমদের সুস্থতা কামনায় দোয়া মঙ্গলবার

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৭

ঢাকা ইউনাইটেড হাসপাতালে ওপেন হার্ট সার্জারির জন্য চিকিৎসাধীন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দোয়া মাহফিলে যথাসময়ে উপস্থিত থেকে দোয়া মাহফিলকে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।

সোমবার সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে প্রেরিত জেলা দফতর সম্পাদক এডভোকেট মো: ফখরুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের আশু রোগমুক্তি ও সুস্থ কামনা করে দোয়া করার জন্য দলীয় নেতাকর্মী ও সিলেটবাসীর প্রতি অনুরোধ জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.