Sylhet Today 24 PRINT

সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের ৬ ব্যবসায়ী নিহতের ঘটনায় জেলা বিএনপির শোক

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৭

কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিয়ে বিয়ানীবাজারে ফেরার পথে নারায়ণগঞ্জের ভুলতায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ ব্যবসায়ী ও চালকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

সোমবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, কক্সবাজারে রোহিঙ্গা মুসলিমদের ত্রাণ সহায়তা দিয়ে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন বিয়ানীবাজার পৌর শহরের জামান প্লাজার রূপসী ফ্যাশনের মালিক মাথিউরা গ্রামের আবদুল করিম, শখ কসমেটিকসের সত্ত্বাধিকারী ছোটদেশের খায়রুল বাশার খয়ের, মতিন ক্লথ স্টোরের সত্ত্বাধিকারী শ্রীধরা গ্রামের জুবের আহমদ, বিয়ানীবাজারের ব্যবসায়ী কাকরদিয়ার ইকবাল হোসেন, কসবার বাবুল আহমদ ও মাইক্রোবাস চালক বাবুল হোসেন। বিয়ানীবাজারের প্রতিষ্ঠিত ৫ ব্যবসায়ী ও চালকের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও তাদের পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.