Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩১ অক্টোবর, ২০১৭

রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ঢাকা ফেরার পথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহর ফেনী পার হবার পর দুটি বাসে অগ্নি সংযোগের প্রতিবাদে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

মঙ্গলবার (৩১অক্টোবর) সন্ধ্যা ৮টায় মৌলভীবাজার পুরাতন হাসপাতাল রোডে  ছাত্রদল বিক্ষোভ মিছিল করে বলে এক সংবাদ বিজ্ঞপিতে জানায়।

এতে সভাপতিত্ব করেন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহবায়ক কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল।

এসময় আরোও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিএমএ মুক্তাদীর রাজু, জেলা ছাত্রদলের অন্যতম নেতা শাহান পারভেজ শিপন, জেলা ছাত্রদল নেতা হাফেজ আহমদ মাহফুজ, আমির মোহাম্মদ সহ জেলা তরুণ প্রজন্মদলের সাধারণ সম্পাদক মোঃ রোমান আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.