Sylhet Today 24 PRINT

বড়লেখায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩১ অক্টোবর, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় আমেরিকার মিশিগানস্থ ‘বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এর উদ্যোগে উপজেলার সুজানগর ইউনিয়নের বন্যাদুর্গত ৩৫০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

সম্প্রতি সুজানগর ইউনিয়নের ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

বিতরণ পূর্ববতী আলোচনা সভায় স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুল মজিদ নিকুর সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়ও অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ইউপি সদস্য মাসুক আলী, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর হোসেন ইমন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.