Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার গাড়িবহরে বোমা হামলার নিন্দা সিসিক মেয়রের

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ নভেম্বর, ২০১৭

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে ঢাকায় ফেরার পথে ফেনীর মহীপালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে পেট্রলবোমা হামলার ঘটনায় তীব্র ধিক্কার ও নিন্দা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।  

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল হতে পারে না। এটি এখন সন্ত্রাসী দলে পরিনত হয়েছে ।

তিনি বলেন, রোহিঙ্গাদের মানবিক বিপর্যয়ে সহায়তা দিতে বাধাদানের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে যাওয়ার পথে এক দফা হামলা চালানো হয়। আর ফেরার পথে তাকে হত্যার উদ্দেশ্যে পেট্রলবোমা দিয়ে হামলা চালানো হয়। এটা মানবিকতা এবং মানবতার ওপর নির্লজ্জ হামলা। তিনি এই বর্বরোচিত বোমা হামলার তীব্র নিন্দা ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.