সিলেটটুডে ডেস্ক | ০৩ নভেম্বর, ২০১৭
সাবেক স্পীকার মরহুম হুমায়ুন রশীদ চৌধুরীর একমাত্র ছেলে নোমান রশীদ চৌধুরী বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে মারা যান। তাঁর ১ম নামাজে জানাযা শনিবার বাদ জোহর ঢাকার ধানমন্ডির তাকওয়া জামে মসজিদে এবং ২য় জানাযা সিলেটে হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদ প্রাঙ্গনে রাত ১০টায় অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে নোমান রশীদ মা, স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম নোমান রশীদ চৌধুরী ছাত্র জীবনে একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি যুক্তরাজ্য থেকে চার্টার একাউন্টেন্ট (সিএ) ডিগ্রি অর্জন করেন।