Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ১১তম সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৬ নভেম্বর, ২০১৭

লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব  ট্রাস্টিজ এর ১১তম সভায় বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান রাগীব আলী ও অন্যান্য সদস্যবৃন্দদের উপস্থিতিতে অনুষ্ঠিত।

সোমবার (৬ নভেম্বর) সকাল ১১টায় লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর ১১তম  সভা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান সৈয়দ রাগীব আলী। সভায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দ্বিতীয় ভবনের কাজের অগ্রগতি, ২০১৭-১৮ বছরের বাজেট অনুমোদন, বিগত সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন, ক্যাম্পাস ডেভেলপমেন্ট কমিটির বিগত সভায় গৃহীত সিদ্ধানতসমূহের অনুমোদনসহ অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্তসমূহের অনুমোদন দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই, মিসেস সাদিকা জান্নাত চৌধুরী, সৈয়দ সাজ্জাদ আলী, সৈয়দ আব্দুল হান্নান, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মোঃ লুৎফর রহমান, ইনচার্য (অর্থ ও হিসাব) মোঃ মাহবুবুর রহমান ও সহকারী ইঞ্জিনিয়ার (সিভিল) চৌধুরী মোঃ শামস ওয়াহিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.