Sylhet Today 24 PRINT

সিলেটে সমকাল সুহৃদ সমাবেশের নতুন কমিটি

সংবাদ বিজ্ঞপ্তি |  ১২ নভেম্বর, ২০১৭

সমকাল সুহৃদ সমাবেশ সিলেট জেলার ৩১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সুব্রত বসু বাপ্পা সভাপতি ও আসমা আক্তার মনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

পূর্বঘোষনা অনুযায়ী শুক্রবার (১০) সমকালের সিলেট ব্যুরোতে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সমকালের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট জেলা সুহৃদ সমাবেশের উপদেষ্টা চয়ন চৌধুরী নতুন কমিটির নাম ঘোষণা করেন।
 
সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী ও ফয়সল আহমদ বাবলু, সুহৃদ সমাবেশের সদস্য সুজিত দাশ, হেনা মমো, সুপ্রদীপ রায় জয়, সজীব চৌধুরী, পঙ্কজ কান্তি রায়, সাবের হোসেন রানা, সাব্বির আহমদ, উৎপল দাশ, শারমিন আরা মুন্নী, দীপ্ত বৈদ্য ও লিটন শীল। এতে নতুন কমিটি গঠনের পাশাপাশি সংগঠনকে গতিশীল করতে আরো বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 
নবগঠিত কমিটির অন্যরা হলেন, জৈষ্ঠ সহ সভাপতি সুজিত দাশ, সহ সভাপতি হেনা মমো, যুগ্ম সাধারণ সম্পাদক সুপ্রদীপ রায় জয়, সাংগঠনিক সম্পাদক সজীব চৌধুরী, কোষাধ্যক্ষ পঙ্কজ কান্তি রায়, প্রচার-প্রকাশনা সম্পাদক সাবের হোসেন রানা, দফতর সম্পাদক সাব্বির আহমেদ, সাহিত্য সম্পাদক জয় বৈদ্য শিপলু, সাংস্কৃতিক সম্পাদক ধীমান বৈদ্য ক্লিনটন, ক্রীড়া সম্পাদক আব্দুল আলীম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক গৌরব চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক উৎপল দাশ, নারী বিষয়ক সম্পাদক শারমিন আরা মুন্নী,
পাঠচক্র সম্পাদক লিটন শীল, পরিবেশ বিষয়ক সম্পাদক দীপ্ত বৈদ্য।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জেসমিন সুলতানা, ইমরান আহমদ, প্রণব চৌধুরী, শাওন চক্রবর্তী, অভিষেক চৌধুরী, রাসেল মিয়া, অভিনন্দন চৌধুরী রাতুল, রাজেশ রায়, দিপু দে, সাথু রানা, গোলাম নবী মিল্টন, আবদুল্লাহ আল মামুন, আবুল হাসনাত অয়ন ও ওয়ায়েছ আহমেদ রবিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.