Sylhet Today 24 PRINT

এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ সিলেটের আঞ্চলিক অফিস ও ডিপোর উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ১৪ নভেম্বর, ২০১৭

এজি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর সিলেট আঞ্চলিক অফিস ও ডিপো যাত্রা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) বাদ যোহর দক্ষিণ সুরমার তেতলী বাজারস্থ সিলেট আঞ্চলিক অফিস ও ডিপো যাত্রা উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, এজি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর জেনারেল ম্যানেজার মো. আবুল বাশার মিটু, টেকনিক্যাল ম্যানেজার ডা. মাহফুজুর রহমান, জোনাল ম্যানেজার আব্দুল হাকিম, রিজিওনাল সেলস্ ম্যানেজার মো. যায়ীদ বিন জামান, ডা. মো. আতিকুজ্জামান জুয়েল, আব্দুস সালাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার আগত ডিলার, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.