Sylhet Today 24 PRINT

দিরাই থানা পাবলিক গ্রুপ এডমিন প্যানেলের শিক্ষা সামগ্রী বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০১৭

দিরাই থানা পাবলিক গ্রুপ এডমিন প্যানেলের অর্থায়নে মঙ্গলবার ধল দাখিল মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের মধ্যে খাতা, কলম ও অনান্য শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন- মাদ্রাসা ম্যানেজিং বোর্ডের সভাপতি আবুল কালামসহ ম্যানেজিং বোর্ডের অন্যান্য সদস্য, সহকারি সুপার কাজি মাওলানা হাবিবুর রহমান ও প্রতিষ্ঠানের শিক্ষক উসমান গণি, সুয়েব আহমদ, ধল গ্রামের নাজিম উদ্দিন, পাবেল মিয়া, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আসখ আলী, মাদ্রাসার মুহতামিম মাওলানা শাজাহান আহমেদসহ শিক্ষকবৃন্দ।

এরপর ভাটিধল নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় দিরাই থানা পাবলিক গ্রুপ এডমিন প্যানেলের অর্থায়নে একটি কিতাব রাখার সোকেজ প্রদান করা হয়।

এই শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দিরাই থানা পাবলিক গ্রপের এডমিন প্যানেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- গ্রুপের পরিচালক নাইম ইসলাম, সহকারি পরিচালক অমর ফারুক তপু, সাংগঠনিক সম্পাদক আখলাকুর রহমান, অর্থ সম্পাদক শাব্বির আহমেদ সরদার, সহকারি অর্থ সম্পাদক হাফিজ লোকমান, ক্রিড়া সম্পাদক শফিউল করিম এবং গ্রুপের সদস্য জুবায়ের খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.