Sylhet Today 24 PRINT

টাইম স্কেল, সিলেকশন গ্রেড, পদোন্নতি ও নিয়োগ বিধি বাস্তবায়নে মতবিনিময় সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০১৭

টাইম স্কেল, সিলেকশন গ্রেড, পদোন্নতি ও নিয়োগ বিধি বাস্তবায়নে সিলেট জেলার সরকারি মাধ্যমিক শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কবির খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দেবনাথ, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুর আহমদ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল্লাহ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মখলিছুর রহমান, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা ফেরদৌস রেমী, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুসরত হক, মমতাজ বেগম, জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাশহুদ, তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হক।

আ.ন.ম সুফিয়ানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন মোস্তফা মামুন, শওকত হোসেন, আবুল খায়ের, আজিজুর রহমান, সাগরিকা গুপ্তা, মুহিবুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.