Sylhet Today 24 PRINT

ওয়ালটন গ্রুপের পরিবেশক জোনাকী ডিস্ট্রিবিউশনের উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ নভেম্বর, ২০১৭

সিলেটের শাহী ঈদগাহে ওয়ালটন গ্রুপের ইলেকট্রিক পন্য সামগ্রীর পরিবেশক জোনাকী ডিস্ট্রিবিউশনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফিতা কেটে জোনাকী ডিস্ট্রিবিউশনের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

এ সময় উপস্থিত ছিলেন মেসার্স জোনাকী ইলেকট্রিক্যাল হাউজের প্রতিষ্টাতা স্বত্তাধিকারী মো. মোবারক হোসেন, শাহী ঈদগাহ হাজারীবাগ জামে মসজিদেও মোতাওয়াল্লী আকবর হোসেন সেলিম, জোনাকী ডিস্ট্রিবিউশনের স্বত্তাধিকারী রিফাত হোসেন সাঈদ, ওয়ালটন গ্রুপের সিনিয়র এজিএম মো. সাইমুল হাসান, ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর জিল্লুর রহমান উজ্জল, ১৬, ১৭, ও ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর শাহানারা বেগম, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, নজমুল ইসলাম এহিয়া, সাজোয়ান আহমেদ, মাসুম আহমেদ, জুবায়ের আহমদ খান, মো. জাকির হোসেনসহ সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্টস্ এসোসিয়েশন ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.