Sylhet Today 24 PRINT

দিরাই থানা পাবলিক গ্রুপ এডমিন প্যানেল’র অর্থায়নে কৃষকদের মধ্যে বীজ বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ নভেম্বর, ২০১৭

দিরাই থানা পাবলিক গ্রুপ এডমিন প্যানেল’র অর্থায়নে শনিবার (১৮ নভেম্বর)  দিরাই উপজেলা গণ মিলনায়তন হলে ১৭০ জন হতদরিদ্র কৃষকদের মধ্যে বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বীজ বিতরণ কর্মসূচির মধ্যে দিয়ে দিরাই থানা পাবলিক গ্রুপ যে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে তা আবারও প্রমাণিত হলো। বীজ নিতে আসা একজন কৃষক কনামিয়ার সাথে কথা বললে তিনি জানান যে-দিরাই থানা পাবলিক গ্রুপের এমন মহতী উদ্যোগে আজ আমিসহ ১৭০ জন কৃষক উপকৃত।

আমি তাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ পাক তাদেরকে এরকম কাজে আরো উৎসাহিত করেন।দিরাই থানা পাবলিক গ্রুপ এডমিন প্যানেলের পূর্বঘোষিত ১৫ টি এজেন্ডার মধ্যে বীজ বিতরণ ছিল ৩য় এজেন্ডা।

সভাপতি মাওলানা নাজিমুদ্দিনের সভাপতিত্বে এই বীজ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান ছবি চৌধুরী, ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, জগধল কলেজের প্রভাষক বদিউজ্জমান সর্দার, জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত মহন চৌধুরী,গ্রুপের উপদেষ্টা সুরমা কলেজের প্রভাষক মোস্তাক আহমেদ প্রমুখ। বক্তারা গ্রুপের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সবাইকে এরকম কাজে এগিয়ে আসার আহ্বান করেন।

এই বীজ বিতরণ কর্মসূচিটি সফল করে তুলেন দিরাই থানা এডমিন প্যানেলের পরিচালক নাইম ইসলাম, অর্থ সম্পাদক শাব্বির আহমেদ সর্দার, ক্রীড়া সম্পাদক শফিউল করিম,সহকারী পরিচালক উমর ফারুক তপু, দপ্তর সম্পাদক জুনাইদ সর্দার এবং গ্রুপের সদস্য সালমান, এনাম সর্দার, জুবায়ের খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.