Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের সভা বৃহস্পতিবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ নভেম্বর, ২০১৭

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা পরিষদ রোডস্থ দলীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে বলে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক রুমেন আহমদের বরাত দিয়ে প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয় জানিয়েছেন।

তিনি বলেন, এতে উপজেলা ছাত্রলীগের আওতাধীন প্রত্যেক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক একান্তভাবে উপস্থিত থাকতে হবে।

সভাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি আরও বলেন, উপজেলা ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীদের উপস্থিত থাকা আবশ্যক। এছাড়া কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও উপস্থিত থাকতে তিনি অনুরোধ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.