Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাট আওয়ামীলীগ সম্পাদকের সাথে প্রবাসী ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ নভেম্বর, ২০১৭

গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৫নং আলীরগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলালের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন প্রবাসে গোয়াইনঘাটের মানুষের সেবায় গড়ে উঠা সমাজসেবী সংগঠন গোয়াইনঘাট প্রবাসী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

রোববার বাদ মাগরিব পূর্ণানগরস্থ নিজ বাসায় প্রবাসী এসকল সংগঠককে একান্ত কাছে পেয়ে উৎফুল্ল হয়ে উঠেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলালও।

এসময় গোয়াইনঘাট প্রবাসী ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি হাজী মোঃ শামছ উদ্দিনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রবাসী ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার সহ সভাপতি মাওলানা মিছবাহ উদ্দিন হাসান, সহ সভাপতি মোঃ আব্দুল কাদির।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক মাষ্টার ফখরুল ইসলাম, আলীরগাঁও ইউপি’র ৯নং ওয়ার্ড সদস্য শাহিন আহমদ, গোয়াইনঘাট প্রবাসী ঐক্য পরিষদের গোয়াইনঘাটের সমন্বয়ক মাওলানা ছালিম মাহমুদ, ব্যবসায়ী নাজিম উদ্দিন, ফয়ছল আহমদ প্রমুখ।

এসময় গোয়াইনঘাট প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে দেশে অবস্থানরত অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা, বিভিন্ন নেতৃবৃন্দ ও সদস্যদের সংবর্ধনা প্রদান এবং ধর্মান্তরিত একজন নওমুসলিম ও দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত একজন রোগীকে আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.