Sylhet Today 24 PRINT

লেঙ্গুড়া ইউনিয়নের বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান সম্পন্ন

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২০ নভেম্বর, ২০১৭

গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপি’র সহ সভাপতি আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার বিএনপি’কে নির্বাচন থেকে দূরে রাখতে মিথ্যা মামলা আর কথিত অভিযোগ দিয়ে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সর্বস্তরের নেতা কর্মীদের হয়রানি করছে। সরকারের নানা মুখি ষড়যন্ত্রে বিএনপিকে কুলশিত করার মিথ্যা চেষ্টা বৃথা যাচ্ছে।

তিনি আরো বলেন, জনগণ অত্যন্ত সজাগ এবং বিএনপির ব্যাপারে ওয়াকিবহাল। তাই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যেখানে  যাচ্ছেন, সেখানেই লাখ জনতার ঢল নামছে। বিএনপি’র সভা সমাবেশে জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে সরকার একের পর এক ষড়যন্ত্র শুরু করেছে। ইনশাল্লাহ এসব সকল সাজানো মামলা ও ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে অচিরেই আবার রাষ্ট্র ক্ষমতায় আসবে।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুর উদ্দিনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহমানের সঞ্চাচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র সদস্য জসিম উদ্দিন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সিলেট জেলা বিএনপি নেতা ও লেঙ্গুড়া ইউ.পি চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা বিএনপি নেতা ও রুস্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, উপজেলা বিএনপি নেতা ওসমান গণি, মনির উদ্দিন, লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি কমর উদ্দিন, বিএনপি নেতা সামছুদ্দিন আল আজাদ, আং মতিন, ইউনুছ আলী, আজাদুর রহমান, মজম্মিল আলী, কামাল মেম্বার, মর্তুজ মেম্বার, আশরাফ আলী নোমান, রুবেল মেম্বার, এনামুল হক মেম্বার, মোশাহিদ আলী মেম্বার, সামছুল মেম্বার, নিজাম উদ্দিন, কুতুব উদ্দিন, খায়রুল, আনোয়ার, যুবদল নেতা হেলাল উদ্দিন, বিলাল উদ্দিন, মৌরশ আলী, সেলিম, ছাত্রদল নেতা জাকারিয়া আহমদ পাপলু, জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম, আং মন্নান, শামীম আহমদ, কাওসার, জসিম উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.