Sylhet Today 24 PRINT

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নাট্যকর্মীদের রূপসজ্জাবিষয়ক কর্মশালা

সিলেটটুডে ডেস্ক |  ২০ নভেম্বর, ২০১৭

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের নাট্যকর্মীদের আরোও দক্ষতা বৃদ্ধির লক্ষে কার্যক্রম গ্রহণ করেছে। এরই প্রথম ধাপে আগামি ২১-২৩ নভেম্বর নাট্য পরিষদ মহড়াকক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও সম্মিলিতনাট্য পরিষদ সিলেটের সহযোগিতায় রূপসজ্জা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। উক্ত কর্মশালায় বিশিষ্ট রূপসজ্জা প্রশিক্ষক শুভাশীষ দত্ত তন্ময় প্রশিক্ষন দানকরবেন। এই কর্মশালায়  নাট্য পরিষদের অর্ন্তভুক্ত দলসমূহের নাট্যকর্মীগণ অংশগ্রহণ করবেন।

২১ নভেম্বর বিকাল ৪টায় কর্মশালাটির উদ্বোধন হবে। সম্মিলিতনাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু ও সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত সবার সহযোগিতা কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.