Sylhet Today 24 PRINT

আইটি ল্যাবের উদ্যোগে লিডিং ইউনিভার্সিটিতে আইসিটি বিষয়ক কর্মশালা

সিলেটটুডে ডেস্ক |  ২১ নভেম্বর, ২০১৭

সিলেটের তথ্য প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান আইটি ল্যাব সলিউশন্স লি. এর উদ্যোগে এবং লিডিং ইউনিভার্সিটির সহায়তায় 'Introduction with the Requirements & Demands of ICT Industry' বিষয়ক কর্মশালা সোমবার  বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের এসি ল্যাবে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় শিক্ষার্থীদের আইসিটি শিল্পে কাজ করতে নিজেদের তৈরি করার জন্য কি ধরনের যোগ্যতা, স্কিল ও ধারনা অর্জন করতে হবে সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা দেয়া হয়। এতে তথ্য প্রযুক্তির এ যুগে আইসিটি সংক্রান্ত বিভিন্ন সেক্টর ও কর্মক্ষেত্রে লোকবল নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর কাজের ধরন, সূযোগ ও চাহিদা সম্পর্কেও বিশদভাবে তথ্য উপাত্তসহ পর্যালোচনা করা হয়।

ওয়ার্কশপে প্রেজেন্টেশন পর্বের পর প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের আইসিটি শিল্পক্ষেত্রে নিজেদের তৈরী করতে তাদের অজানা নানা ধরনের তথ্য জানতে পারে।

সর্বশেষে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে সায়েদা তাহজিবা বখত, এমদাদুল ইসলাম ও সঞ্জিত দেব নাথ। আইটি ল্যাব সলিউশন্স লি. আয়োজিত উক্ত ওয়ার্কশপটি আয়োজনে সর্বাত্নকভাবে সহায়তায় ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আসাদুজ্জামান খান।


উক্ত ওয়ার্কশপটি পরিচালনার দায়িত্বে ছিলেন আইটি ল্যাব সলিউশন্স লি. এর ডেভোলাপার মৃদুল কান্তি ভট্টাচার্য। এছাড়াও প্রশ্নোত্তর পর্ব ও কুইজ প্রতিযোগিতা সঞ্চালনায় অংশ নেন আইটি ল্যাব সলিউশন্স লি. এর সিনিয়র ডেভোলাপার দেবজ্যোতি চৌধুরী, সিনিয়র ডেভোলাপার কাউছার আহমেদ, ডেভোলাপার প্রশান্ত ভট্টাচার্য ও ডেভোলাপার প্রবাল ভট্টাচার্য।

পরিশেষে সিএসই বিভাগ, লিডিং ইউনিভার্সিটি এবং অংশগ্রহনকারীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আইটি ল্যাব সলিউশন্স লি. আয়োজিত ওয়ার্কশপটির সমাপ্তি ঘোষনা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.