Sylhet Today 24 PRINT

ধর্মপাশায় রনজিত সরকারের মতবিনিময় সভা

সিলেটটুডে ডেস্ক |  ২২ নভেম্বর, ২০১৭

সুনামগঞ্জের ধর্মপাশা মহিশখলা বাজারে উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক মতবিনিময় সভা বুধবার বিকাল ২টায় অনুষ্ঠিত হয়। উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজ উদ্দিন সিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রদপ্রার্থী, সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এড. রনজিত সরকার।

এসময় তিনি বলেন, নৌকার বিজয় হলে দেশের উন্নয়ন হবে। তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।


 বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুস ছাত্তার, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আজগর, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমেন বর্ম্মন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জিলানী সুহেল, মধ্যনগর আওয়ামীলীগের শামীম আহমদ, নিরঞ্জন তাং খোকা, সাইদুর রহমান সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান খান, ট্রাইবেল এসোসিয়েশনের চেয়ারম্যান আশুতোষ, সাবেক চেয়াম্যান হীতেন্দ্র রেমা, ছাত্রলীগ নেতা আল আমীন বাধন, যুবলীগ নেতা মাহফুজ, কামরুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.