Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ওয়াইফাই সুবিধা চালু

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৩ নভেম্বর, ২০১৭

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়  লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস রাগীব নগরে ওয়াইফাই সুবিধা চালু করা হয়েছে

২২ নভেম্বর (বুধবার) থেকে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন (ইউনিফাই মডেল) ওয়াইফাই সুবিধা চালু করা হয়।

এর ফলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীরা মোবাইল ও ল্যাপটপসহ অন্যান্য কম্পিউটার এ ইন্টারনেট ব্যাবহারের সুবিধা পাবে।

এ প্রসঙ্গে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ডিজিটাল পদ্ধতিতে এ বিশ্ববিদ্যালয় হিসেবে আরো এক ধাপ এগিয়ে গেল।

তিনি আরও বলেন, এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং বর্তমান সরকারের ভিশনকে সামনে রেখে আগামী ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতির বাস্তবায়নে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার সুযোগ তৈরি হল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.