Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং অনুষ্ঠিত

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৩ নভেম্বর, ২০১৭

বিয়ানীবাজার থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থানা প্রাঙ্গণে ওসি তদন্ত জাহিদুল হক’র সঞ্চালনায় এবং বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহজালাল মুন্সী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেটের জিআইজি কামরুল আহসান।

সভায়  বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন অতিথি সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, পৌর মেয়র আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সহ সভাপতি আব্দুল আহাদ কলা, উপজেলা ভাইস চেয়ারম্যান রোকসানা লিমা, শিক্ষাবিদ আলী আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ময়নুল ইসলাম ও নাজিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, শিহাব উদ্দিন, আবু তাহের, জহুর উদ্দিন, এমএ মান্নান, গৌছ উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিলাদ জয়নুল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.