Sylhet Today 24 PRINT

সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৩ নভেম্বর, ২০১৭

সিলেট জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-৭০৭ এর আগামী ২৫ নভেম্বর তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) শ্রমদপ্তর রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন এর দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনোস্কর মেমোরি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজি এর অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহাসিক স্বীকৃতি লাভ করায়, আগামী ২৫ নভেম্বর শনিবার সারাদেশের ন্যায় সিলেটেও রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাই আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নির্বাচন স্থগিত করা হয়েছে।

পরবর্তীতে নির্বাচনের তারিখ জানানো হবে। নির্বাচন স্থগিতের ঘোষণা দেন সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-৭০৭ এর নির্বাচন কমিশন শাহ আলম সুরুক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.