Sylhet Today 24 PRINT

ইউজিসি চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে লিডিং ইউনিভার্সিটির শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ নভেম্বর, ২০১৭

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের মা আলহাজ্ব সালেমা খাতুনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি পরিবার।  

গত ২৩ নভেম্বর বার্ধক্যজনিত জটিলতার কারণে চট্টগ্রামের কাজির দেউড়ীর নিজ বাসভবন তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ ইউজিসি চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে এক বার্তায় গভীর শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যের গভীর সহানুভূতি প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.