Sylhet Today 24 PRINT

সাংবাদিকদের সাথে ডনের মতবিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৭

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ অাওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক অাজিজুস সামাদ অাজাদ ডন। শুক্রবার রাতে সিলেট নগরীর মিরবক্সটুলায় অারএফসি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি দেশের বর্তমান পরিস্থিতি, সরকারের উন্নয়ন, নির্বাচন প্রস্তুতি নিয়ে কথা বলেন।

অাজিজুস সামাদ ডন বলেন, জহন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জে নৌকার পক্ষে জনমত তৈরির জন্য কাজ করছি। মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি সরকারের উন্নয়নের কথা বলছি। অাগামী নির্বাচনে অংশগ্রহনের অাশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, অামি শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল। সত্যিকারের অাওয়ামী লীগ নেতাকর্মীদের যথাযত মূল্যায়ন করে কাজ করলে বিজয় নিশ্চিত বলে অাশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক নাজমুল কবীর পাভেল, ছামির মাহমুদ, দেবাশীষ দেবু, নাসির উদ্দিন, অামিনুল ইসলাম রোকন, অহী অালম রেজা, সাঈদ চৌধুরী টিপু, কাইয়ুম উল্লাস, মিসবাহ উদ্দিন অাহমদ, রফিকুল ইসলাম কামাল, সুজন অাহমদ, আনোয়ার হোসেন, মিঠু দাস জয়, স্বেচ্ছাসেবক লীগ নেতা কালী কুমার রায়, ব্যবসায়ী জমসেদ অাহমদ, অাসাদ কোরেশী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.