Sylhet Today 24 PRINT

মাধবপুর কৃষক মাঠ দিবস পালিত, কম্বাইন হাভেষ্টার যন্ত্রের প্রদর্শনী

মাধবপুর প্রতিনিধি |  ২৭ নভেম্বর, ২০১৭

মাধবপুরে সোমবার (২৭ নভেম্বর) দুপুরে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। এসময় খামার যান্ত্রিকীকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প ২য় পর্যায়ে(২য় সংশোধিত) এর আওতায় কম্বাইন হার্ভেষ্টার যন্ত্রের প্রদর্শনীও করা হয়।

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মেরাশানী মাঠে কৃষক মাঠ দিবস পালন ও কম্বাইন হার্ভেষ্টার যন্ত্রের প্রদর্শনী করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এসময় ধানের উৎপাদন খরচ কমাতে যান্ত্রিক পদ্ধতিতে ধান মারাই করার বিষয় প্রদর্শনী হয়। দুপুর ১২টায় যন্ত্র ব্যবহার করে ধান কাটা শুরু হয়।

এ সময় স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। বেলা ১টার দিকে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মুকলেছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান।

উপসহকারী কৃষি অফিসার অর্ধেন্দু দেব অসিত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আঃ আজিজ, ইউ/পি চেয়ারম্যান আরিফুর রহমান,মাধবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলা উদ্দিন আল রনি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.