Sylhet Today 24 PRINT

চ্যানেল আই সেরাকন্ঠ: সিলেটের মেয়ে ঝুমুকে ভোট দিন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৭ নভেম্বর, ২০১৭

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের থেকে ছুটে গিয়ে ঢাকায় চ্যানেল আই সেরাকন্ঠ প্রতিযোগিতা করছে উদিয়মান ফোক স্টার বুশরা আক্তার ঝুমু।

সে জগন্নাথপুর পৌর শহরের শহীদ মিনার এলাকার বাসিন্দা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক পৌর কমিশনার আবু সুফিয়ান ঝুনুর মেয়ে ও জগন্নাথপুর বালিকা সরকারী বিদ্যালয় থেকে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

শিল্পী ঝুমু এখন বাংলাদেশের সর্ববৃহৎ মিউজিক রিয়্যালিটি শো  ফিজ আপ-চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১৭ সিজন সিক্স প্রতিদ্বন্দ্বিতা করছে। এই প্রতিযোগিতায় তাকে বিজয়ী করতে গেলে প্রয়োজন আপনার এক বা একাধিক ভোট।

এজন্য সে ও তার ভাই সংস্কৃতি ব্যক্তিত্ব মিছবাহ সমগ্র দেশবাসীসহ বিশেষ করে  সিলেটবাসী এবং জন্মভূমি জগন্নাথপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।

আপনি ঝুমুকে আজ সোমবার (২৭নভেম্বর) রাত ১০টা থেকে ভোট করতে পারবেন। তাকে ভোট দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন  SK <Space> JHUMU  লিখে পাঠিয়ে দিন  6969 নাম্বারে। আপনি এভাবে আপনি একাধিক বার ভোট দিতে পারবেন।

উল্লেখ্য, বুশরা আক্তার ঝুমু ২০১৪ সালে জাতীয় শিশু প্রতিযোগিতায় সেরা তিনসহ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের সাথে বিজয়ী হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.